০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়া পরিষদ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পবিপ্রবি জিয়া পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মো: সজিব সরদার

‎নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে গত ২০ আগস্ট জিয়া পরিষদ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখার জিয়া পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ হিল মাসুদ, যুগ্ম মহাসচিব কৃষিবিদ জনাব মোনোয়ারুল ইসলাম এনাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও শাখার সহ-সভাপতি মো. খলিলুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার ও সহ-সভাপতি মো. নজরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎পবিপ্রবি জিয়া পরিষদের পক্ষে সভায় অংশ নেন সভাপতি মো. আবুবক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, নির্বাহী সদস্য মোহাম্মদ আরিফুর রহমান নোমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং পবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. এ বি এম সাইফুল ইসলামও উপস্থিত ছিলেন।

‎মতবিনিময় সভায় পবিপ্রবি শাখার নেতৃবৃন্দ তাদের সার্বিক কর্মকাণ্ডের চিত্র কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন। আলোচনায় কেন্দ্রীয় নেতারা পবিপ্রবি শাখার প্রশংসা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিষয়ে জনসম্পৃক্ততা তৈরির লক্ষ্যে একটি মতবিনিময় সভার আয়োজনের নির্দেশনা প্রদান করেন।

‎‎সভায় আরও বলা হয়, পবিপ্রবিতে ফ্যাসিবাদীদের পুনরুত্থান রোধে এবং অতীতের দোসরদের শাস্তি নিশ্চিত করতে জিয়া পরিষদ নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

‎‎মতবিনিময় শেষে পবিপ্রবি শাখার নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল লতিফকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁকে দায়িত্বপ্রাপ্ত করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

‎বার্তা প্রেরক:-

‎মোঃ সজিব সরদার,নিজস্ব প্রতিনিধিঃ

‎মোবাইল:- ০১৬১২১৭৯৯৬৭

‎তারিখ: ২১.০৮.২০২৫ ইং

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

জিয়া পরিষদ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পবিপ্রবি জিয়া পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মোঃ আলী হোসেন মোল্লা ০৫:৪৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫