০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে আসন সংকোচনের প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

মোঃ গিয়াস উদ্দিন বাগেরহাট জেলা সংবাদদাত

জেলায় চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটিতে নামিয়ে আনার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে টানা ৪৮ ঘণ্টার হরতাল পালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেষ হওয়া এ কর্মসূচির পর নতুন করে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছে আন্দোলনকারীরা।

সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা ঢাকা–খুলনা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাগেরহাটবাসীর সঙ্গে ‘অবিচার’। তারা অবিলম্বে চার আসন বহাল রাখার দাবি জানান।

হরতালের কারণে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকে, অভ্যন্তরীণ রুটগুলোতেও ব্যাপক বিঘ্ন ঘটে। বাজার–ব্যবসা আংশিকভাবে বন্ধ ছিল। অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটে বা বিকল্প যানবাহনে ভোগান্তি পোহাতে হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেয়। তবে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতাল শেষে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা জানান, যদি তাদের দাবি দ্রুত মানা না হয় তাহলে শনিবার থেকে টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দেওয়া হতে পারে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

পটুয়াখালীতে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
PhotoCard Icon
Create PhotoCard
28 October 2026

ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

https://dailyalorsomaz.com |
https://www.facebook.com

বাগেরহাটে আসন সংকোচনের প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

মোঃ আলী হোসেন মোল্লা ১২:৪১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫