১০:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে সরকারি খাল দখলের প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিকদের হুমকি

মোঃ হাচান স্টাফ রিপোর্টা

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে সরকারি খাল দখল করে মার্কেট নির্মাণের ঘটনায় দখলদার চক্রের বিরুদ্ধে প্রতিবেদন করতে গেলে সাংবাদিকরা প্রকাশ্যেই হুমকির মুখে পড়েছেন। স্থানীয় প্রভাবশালী মহল জোর করে সরকারি জায়গায় দখল চালিয়ে গেলেও প্রশাসন এখনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

সরজমিনে দেখা যায়, কাফাটিয়া বাজারের পাশে সরকারি খালের ওপর স্থানীয় আব্দুল জলিল মুন্সী পাকা করে বিশাল দোকান নির্মাণ করছেন। প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে ব্যর্থ হন।

কাফাটিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ডা. ফারুক আহমেদও স্বীকার করেন, “দোকানটি সরকারি জায়গার কিছু অংশ দখল করে বানানো হচ্ছে।” একই কথা বলেন বাজার কমিটির সভাপতি মোঃ সানোয়ার রহমান, “বাজারের একটি অংশ খালের ভেতরে পড়ে, তাই দোকানগুলো খাল দখল করেই তৈরি হচ্ছে।”

এমন অবস্থায় ঘটনাস্থলে এসে স্থানীয় প্রবাসী সালাম মৌলভী (আইজুদ্দিন মৌলভীর ছেলে) সাংবাদিকদের উদ্দেশে কটুক্তি করেন এবং প্রকাশ্যে বলেন—“নিউজ করলে দেখে নেওয়া হবে।” এসময় পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজধানী টেলিভিশনের সাংবাদিক মোঃ হারুন অর রশিদ, সরজমিন ও রূপসী বাংলা টেলিভিশনের সাংবাদিক মোঃ সুমন আহমেদ এবং দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার জেলা প্রতিনিধি দেওয়ান শাহ আলম।

এ বিষয়ে পুটাইল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, “সরকারি এক ইঞ্চি জায়গা দখল করার কারো অধিকার নেই। বিষয়টি আমি নতুন জানলাম, দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।।

দখলদারদের এ দৌরাত্ম্য ও সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি ও অপমান করার ঘটনাকে কেন্দ্র করে সাধারণ জনগণ ও সচেতন মহল এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।এবং সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি কারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

মানিকগঞ্জে সরকারি খাল দখলের প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিকদের হুমকি

মোঃ আলী হোসেন মোল্লা ০৭:৩৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫