০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিশের উৎপাদন বৃদ্ধিতে পটুয়াখালীতে ৮০০ জেলে পেলেন বিশেষ খাদ্য সহায়তা।

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৪:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ২৩৩ সম্পাদক ও প্রকাশক

মোঃ মেহেদী হাসান (বাচ্চু) বরিশাল ব্যুরো:

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পটুয়াখালীর দশমিনায় নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

৮ মে শুক্রবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রমে মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) তপন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

কর্মসূচিতে উপজেলার মোট ৮০০ নিবন্ধিত জেলে পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ১২ কেজি আটা, ৮ কেজি মসুর ডাল, ১৬ কেজি আলু, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি চিনি ও ৪ কেজি লবণ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

ইলিশের উৎপাদন বৃদ্ধিতে পটুয়াখালীতে ৮০০ জেলে পেলেন বিশেষ খাদ্য সহায়তা।

মোঃ আলী হোসেন মোল্লা ০৪:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬