০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় ৬৪ বিজিবির পৃথক অভিযানে বিয়ার ও ইয়াবাসহ দুইজন আটক

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৮:১৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২ সম্পাদক ও প্রকাশক

BGB personnel display seized beer cans during an operation in Ukhiya.

মোহাম্মদ হোসাইন,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির পৃথক দুটি অভিযানে ২৮৪ ক্যান বিয়ার ও প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার উখিয়া ৬৪ বিজিবির শীলখালী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির পেছনের বক্সে রাখা একটি ব্যাগ থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।পরে জিজ্ঞাসাবাদে গাড়ির যাত্রী আজিজুল হক (২০) এসব বিয়ার কক্সবাজার থেকে কিনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেন। তিনি টেকনাফের শাহপরীর দ্বীপ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ থেকে ঢাকাগামী ‘আইকনিক এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী স্লিপার বাস হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি করে প্রায় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। ইয়াবাগুলো বাসের একটি সিটের নিচে কালো পলিথিনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল।

Two BGB officers stand behind a table with a detained individual, displaying seized items during an anti-smuggling operation in Ukhiya.

এ ঘটনায় বাসের যাত্রী জীবন মিয়া (৩৩)কে আটক করা হয়। তিনি মুন্সিগঞ্জের রামনগর গ্রামের মো. কাইয়ুমের ছেলে। প্রাথমিক জিজ্ঞা সাবাদে জীবন মিয়া জানান, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে ঢাকায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশা পাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

উখিয়ায় ৬৪ বিজিবির পৃথক অভিযানে বিয়ার ও ইয়াবাসহ দুইজন আটক

PhotoCard Icon
Create PhotoCard
দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
15 August 2026

ফতুল্লায় পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, গুলিবিদ্ধসহ আটক ২

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

উখিয়ায় ৬৪ বিজিবির পৃথক অভিযানে বিয়ার ও ইয়াবাসহ দুইজন আটক

মোঃ আলী হোসেন মোল্লা ০৮:১৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬