০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে ফসলি জমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তবকপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন একটি ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার সময় মো. মিলন মিয়া, সাং সাদুল্যা, গ্রাম রসুলপুর, ইউনিয়ন তবকপুর—কে হাতেনাতে আটক করা হয়। সরকারি অনুমতি ছাড়াই ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর পঞ্চম তফসিলের ১১ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ৮৯ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই দিনে দুর্গাপুর ইউনিয়নে পরিচালিত অপর একটি মোবাইল কোর্টে ফসলি জমি থেকে মাটি কাটার সময় মো. আলবি হোসেন, সাং মহরাবহর, গ্রাম শাহবাজপুর, থানা কালিয়াকৈর, জেলা গাজিপুর—নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক(গ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ দুইটি মোবাইল কোর্ট অভিযানে অবৈধ মাটি কাটার দায়ে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
এস এম মেহেদী হাসান।

তিনি বলেন, ফসলি জমি রক্ষা, কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত ভাবে চলমান থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন উলিপুর থানার এসআই জাহিদ সহ আরো অনেকে।

স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ফসলি জমি রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

পটুয়াখালীতে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
PhotoCard Icon
Create PhotoCard
28 October 2026

ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

https://dailyalorsomaz.com |
https://www.facebook.com

উলিপুরে ফসলি জমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

মোঃ আলী হোসেন মোল্লা ০৫:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫