০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সিলেন্স ইন সাকসেস এওয়ার্ডে রোমিও: ফিরে এলেন ব্যান্ড সংগীতের কণ্ঠযোদ্ধা, শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যুৎ চন্দ্র বর্মন

দেশের সংগীত জগতের এক জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মানবাধিকার কর্মী লায়ন মো: এ এইচ রোমিও গতকাল অনুষ্ঠিত “এক্সিলেন্স ইন সাকসেস এওয়ার্ড – ২০২৫” অনুষ্ঠানে বিশেষ সম্মাননা লাভ করেছেন। দীর্ঘদিন সংগীত থেকে দূরে থাকার পর এবার নতুন উদ্যমে ব্যান্ড সংগীতের মঞ্চে ফিরে আসার ঘোষণা দেন এই তরুণ শিল্পী। অনুষ্ঠানটিতে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের খ্যাতনামা সংগীতজ্ঞ বিদ্যুৎ চন্দ্র বর্মনসহ অনেক গুণীজন।

রাজধানীর একটি চার তারকা হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা গুণীজনরা একত্রিত হন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন। তাঁর বক্তব্যে উঠে আসে দেশের গুণীজনদের মর্যাদার কথা, তিনি বলেন,
“যে দেশে গুণের কদর নেই, সেখানে গুণী জন্মায় না। আজ এত গুণী মানুষের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমি ধন্য।”

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবঃ) পীরজাদা শহীদুল হারুন অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও গ্রীণ লিফ ম্যাগাজিন উপদেষ্টা লায়ন মো. মজিবুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার আপেল মাহমুদ, প্রবাসী বাংলাদেশি সাবনিন ইসলাম সানান, শিল্পী ও লেখকরা।

শুভেচ্ছা জানান বিশিষ্ট সংগীতজ্ঞ বিদ্যুৎ চন্দ্র বর্মন, তিনি বলেন,
“রোমিওর মতো প্রতিভাবান শিল্পীর আবার সংগীত মঞ্চে ফিরে আসা আমাদের সংস্কৃতির জন্য বিরাট সম্পদ। তাঁর নতুন উদ্যোগে আমার তরফ থেকে অন্তর থেকে শুভকামনা।”

রোমিও ২০০৫ সাল থেকে বিভিন্ন ব্যান্ডে গান করে আসছেন। ‘রংতুলি’, ‘জোনাকি’, ‘ক্যানভাস’সহ ব্যান্ডে কাজ করেছেন। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত গান ‘ছলনার মুখোশ’ তরুণদের মাঝে বেশ সাড়া ফেলেছিল। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত পেশাগত কারণে সংগীত থেকে দূরে থাকলেও এবার নতুন গান ‘নিভে যাওয়া প্রদীপ’ প্রকাশের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে আবার সক্রিয় হওয়ার ঘোষণা দিলেন।

রোমিও জানান,
“এই সম্মাননা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংগীতের এই পুরস্কার আমাকে নতুন করে অনুপ্রেরণা দিয়েছে। মা’র স্মৃতিতে লেখা ‘নিভে যাওয়া প্রদীপ’ শীঘ্রই সবার জন্য আসবে।”

অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান, গুণী অভিনেত্রী নতুন রত্নাসহ অনেক গুণীজন। গ্রীণ লিফ ম্যাগাজিনের সম্পাদক তসলিম হাসান হৃদয় বলেন,
“আমরা সবসময় চেষ্টা করি দেশের মেধাবী ও গুণী মানুষদের যথাযোগ্য সম্মান দিতে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে প্রতিভাবান শিল্পী ও সেবাকর্মীদের খুঁজে সম্মানিত করবো।”

এক্সিলেন্স ইন সাকসেস এওয়ার্ড – ২০২৫ অনুষ্ঠানে শিল্প, সংস্কৃতি, মানবাধিকার, সাংবাদিকতা ও আইনসহ নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজনেরা সম্মানিত হন। এই আয়োজনে লায়ন মো: এ এইচ রোমিওর পুনরাগমন যেন সঙ্গীত জগতে নতুন রূপকারের সূচনা হলো—এমন আশার আলো জ্বলে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

এক্সিলেন্স ইন সাকসেস এওয়ার্ডে রোমিও: ফিরে এলেন ব্যান্ড সংগীতের কণ্ঠযোদ্ধা, শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যুৎ চন্দ্র বর্মন

মোঃ আলী হোসেন মোল্লা ১০:৩০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫