
কদমতলী থানা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
মোঃ আলী হোসেন, নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কদমতলী থানা প্রেস ক্লাব, ঢাকার উদ্যোগে রায়েরবাগ এলাকার ঐতিহ্যবাহী পুতুল বাড়িতে এক আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কদমতলী, যাত্রাবাড়ী ও রায়েরবাগ এলাকার জ্ঞানী-গুণী ও অভিজ্ঞ সাংবাদিকরা উপস্থিত থেকে সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বক্তারা বলেন, কদমতলী থানা প্রেস ক্লাবকে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল সাংবাদিকের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং জনস্বার্থে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির পূর্ণাঙ্গ তালিকা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
Reporter Name 



















