০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাপাশিয়া দাখিল মাদ্রাসায় ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৮:০০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৩১ সম্পাদক ও প্রকাশক

Guardian meeting held for 10th-grade students at Kapasia Dakhil Madrasa.

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ আগস্ট, মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় মাদরাসা মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা দৌলত আলী-এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আব্দুস ছালাম, সহকারী শিক্ষক আরমান রহমান এবং অভিভাবক প্রতিনিধি আমিনুল ইসলাম। সমাবেশে সভাপতির বক্তব্যে মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা দৌলত আলী বলেন, শিক্ষার কাঙ্ক্ষিত মান অর্জনে শিক্ষক ও অভিভাবকদের যৌথ উদ্যোগ অপরিহার্য। বিশেষ করে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ গড়তে পরিবার ও মাদ্রাসার নিবিড় তদারকি বাড়াতে হবে এবং তাদের নৈতিক শিক্ষায় বলীয়ান করতে হবে। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি এবং শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে উন্মুক্ত আলোচনায় অভিভাবকরা তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। পরিশেষে, শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

কাপাশিয়া দাখিল মাদ্রাসায় ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আলী হোসেন মোল্লা ০৮:০০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬