১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওনকে পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৪:৫০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সম্পাদক ও প্রকাশক

স্টাফ রিপোর্টার:

কুয়াকাটায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর কেন্দ্রীয় মহাসচিব ও দৈনিক দিনকাল এবং ডেইলি সানের শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন শাওন (এলএল.বি)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিটিএসএফের পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাতে কুয়াকাটায় সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে পটুয়াখালী জেলা বিটিএসএফের সভাপতি মোঃ আল-ইমরান রুবেল ও সাধারণ সম্পাদক মোঃ শাকিল আল মামুন সহ নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সাংবাদিক আব্দুল কাইয়ুম আরজুসহ বিটিএসএফের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে সাংবাদিকতা, সাংগঠনিক কার্যক্রম, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন তারা। আলোচনায় সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত কল্যাণে বিটিএসএফের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও বিস্তৃত করার বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। এ সময় বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন বলেন, “বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, “সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখাও একজন সাংবাদিকের দায়িত্ব।” এসময় পটুয়াখালী জেলা বিটিএসএফের নেতৃবৃন্দ বলেন, বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সমাজসেবার সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও আন্তরিক সহযোগিতা বিটিএসএফের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎ শেষে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে নেতৃবৃন্দ একে অপরের প্রতি শুভেচ্ছা বিনিময় করেন।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

অসুস্থ এবিএম রুহুল আমিন হাওলাদার ও তাঁর সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া চাইলেন সমর্থক

PhotoCard Icon
Create PhotoCard
28 August 2026

বাউফলে বেশি দামে সার বিক্রির দায়ে ৩জন ডিলারকে মোবাইল কোর্টে জরিমান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

কুয়াকাটায় বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওনকে পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

মোঃ আলী হোসেন মোল্লা ০৪:৫০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬