০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাল খনন শেষ হতেই আমতলীতে রেকর্ডকৃত জমি দখলের অভিযোগ ভূমিদস্যু কালামের বিরুদ্ধে

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৭:৪৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১২৫ সম্পাদক ও প্রকাশক

​নিজস্ব প্রতিবেদক, আমতলী (বরগুনা):

বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নে সরকারি খাল খনন কাজ শেষ হতে না হতেই এক ভুক্তভোগীর রেকর্ডকৃত পৈত্রিক জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু কালামের বিরুদ্ধে। ভুক্তভোগী জমির মালিকের নাম জাকির এবং অভিযুক্ত দখলদার একই গ্রামের কালাম বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আমতলী সদর ইউনিয়নে সরকারি উদ্যোগে জনস্বার্থে ‘জাকির সাহেবের বাড়ির দক্ষিণ পাশের খালটি’ পুনঃখনন করা হয়। খাল খননের কাজ শেষ হওয়ার পরপরই খালের পাড় সংলগ্ন জাকিরের পৈত্রিক ও রেকর্ডকৃত জমির ওপর নজর পড়ে একই এলাকার চিহ্নিত ভূমিদস্যু কালামের। ভুক্তভোগী জাকির সাহেব ক্ষোভ ও আর্তনাদ প্রকাশ করে বলেন:”খালের পাড়ে আমার নিজের নামে রেকর্ডকৃত ও ভোগদখলীয় জমি রয়েছে। খাল খনন সম্পন্ন হওয়ার সাথে সাথেই কালাম কোনো আইনকানুন তোয়াক্কা না করে জোরপূর্বক আমার সেই জায়গা দখল করে নিতে চায়। আমার ভাই (যিনি একজন কলেজের প্রভাষক) সেখানে বাঁধা দিতে গেলে কালাম আমার ভাই ও আমার পরিবারকে বিভিন্ন রকম হুমকি-ধমকি দিচ্ছে। সে সরাসরি হুমকি দিয়ে বলে—‘আমার হাতে থাকা দা দিয়ে তোমার মাথা নিয়ে নিব।’ আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, অভিযুক্ত কালাম এলাকায় অত্যন্ত প্রভাবশালী এবং এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন নিরীহ মানুষের জমি জবরদখলের বহু অভিযোগ রয়েছে। সরকারি খাল খননের সুযোগ নিয়ে সে এখন ব্যক্তিমালিকানাধীন জমি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছে।এ বিষয়ে জানতে অভিযুক্ত কালামের মুঠোফোনে ও এলাকায় যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।খালের পাড়ের রেকর্ডকৃত জমি এভাবে অবৈধভাবে দখল ও হুমকির মুখে পড়ায় স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও সচেতন এলাকাবাসী। তারা অতিদ্রুত তদন্ত সাপেক্ষে ভূমিদস্যু কালামের কবল থেকে জমি উদ্ধার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

খাল খনন শেষ হতেই আমতলীতে রেকর্ডকৃত জমি দখলের অভিযোগ ভূমিদস্যু কালামের বিরুদ্ধে

মোঃ আলী হোসেন মোল্লা ০৭:৪৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬