০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার বোনারপাড়ায় ইসলামী হাসপাতালের শুভ উদ্বোধন

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৪:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৫৮ সম্পাদক ও প্রকাশক

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ইসলামী হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বোনারপাড়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বোনারপাড়া ইসলামী হাসপাতালের পরিচালক প্রভাষক এনামুল হক সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। তিনি তার বক্তব্যে বলেন, আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। স্থানীয় জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল কবীর, সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইব্রাহিম হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফুর এবং প্রচার সম্পাদক মোঃ ফজলে রাব্বি ফারুক। এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক আসাদ খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মানবসেবাই হলো পরম ধর্ম। একটি আধুনিক হাসপাতাল চালু হওয়ায় এ অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হবে। ভবিষ্যতে এখানে আরও উন্নত চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ চিকিৎসক সংযুক্ত করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

৪৭ টি বুলেটের আঘাতের পরও আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হননি রামগঞ্জের সিহাব

PhotoCard Icon
Create PhotoCard
দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
03 August 2026

ময়মনসিংহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে ধর্ষণ: ৫০ হাজারের ‘শালিশি প্রহসন’ ও শূন্য বিচার!

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

গাইবান্ধার বোনারপাড়ায় ইসলামী হাসপাতালের শুভ উদ্বোধন

মোঃ আলী হোসেন মোল্লা ০৪:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬