০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে গেস্ট হাউসে অভিযান, ১১ মামলায় কারাদণ্ড ও জরিমানা

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৪:১০:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৭৮ সম্পাদক ও প্রকাশক

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি

গোপালগঞ্জ পৌরসভার একটি গেস্ট হাউসে অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১১টি মামলা করেছেন। এসব মামলায় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ বাংলা গেস্ট হাউসে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (নেজারত শাখা, রাজস্ব শাখা, ফরমস অ্যান্ড স্টেশনারি শাখা, ব্যবসা-বাণিজ্য শাখা) এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অনিরুদ্ধ দেব রায় অভিযান পরিচালনা করেন। অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী করা একটি মামলায় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারায় করা অপর একটি মামলায় একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২, ২৯৩ ও ২৯৪ ধারায় করা আটটি মামলায় মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অপর একটি মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২(ঙ) ধারায় একজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এনডিসি অনিরুদ্ধ দেব রায় বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা ও দিকনির্দেশনায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

গোপালগঞ্জে গেস্ট হাউসে অভিযান, ১১ মামলায় কারাদণ্ড ও জরিমানা

মোঃ আলী হোসেন মোল্লা ০৪:১০:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬