০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না দেওয়ায় গার্মেন্টস কন্টাকটারকে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ, মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৬:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৪২ Time View
৬৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা এস কে শাহিনের বিরুদ্ধে চাঁদা না দেওয়ার কারণে এক গার্মেন্টস কন্টাকটারকে অস্ত্র দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, আকাশ নামে এক গার্মেন্টস কন্টাকটারকে নিজ অফিসে ডেকে নেন এস কে শাহিন। পরে তাকে অস্ত্রসহ পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন আকাশের পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, আকাশ সম্পূর্ণ নির্দোষ এবং তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।এ ঘটনার প্রতিবাদে আকাশের মা, স্ত্রী, ছেলে-মেয়েসহ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, “চাঁদা না দেওয়ায় আকাশকে ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্র মামলায় জড়ানো হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও নির্দোষ আকাশের মুক্তি দাবি করছি।মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ সময় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তবে এ বিষয়ে অভিযুক্ত এস কে শাহিনের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md.Alihossain Molla

Popular Post

চাঁদা না দেওয়ায় গার্মেন্টস কন্টাকটারকে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ, মানববন্ধন

চাঁদা না দেওয়ায় গার্মেন্টস কন্টাকটারকে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ, মানববন্ধন

Update Time : ০৬:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬