০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎জাতীয় নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির সঙ্গে ANFREL-এর গুরুত্বপূর্ণ বৈঠক

‎আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের চলমান রাজনৈতিক এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (ANFREL)।

‎‎বুধবার বিকেলে রাজধানীর গুলশান-২ এ জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

‎বৈঠকে জাতীয় পার্টির নেতৃত্বে ছিলেন পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

‎এ ছাড়া উপস্থিত ছিলেন মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো–চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা।

‎ANFREL প্রতিনিধি দলে ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস, নির্বাচনী বিশ্লেষক কার্লোস আফ্রিকা এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আনায়াত অমি।

‎‎বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।

‎এ ছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ইস্যু এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় করে ANFREL প্রতিনিধি দল।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

‎জাতীয় নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির সঙ্গে ANFREL-এর গুরুত্বপূর্ণ বৈঠক

মোঃ আলী হোসেন মোল্লা ০১:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫