০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ উপলক্ষে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন আজ

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৯:২৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৬৫ সম্পাদক ও প্রকাশক

স্টাফ রিপোর্টার:

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ উপলক্ষে আজ (শনিবার) রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় পার্টি। দলীয় সূত্রে জানা গেছে, ১৩ জুন ২০২৬ শনিবার দুপুর ১২টায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গুলশান-২ এর বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জাতীয় বাজেট ২০২৬-২০২৭ সম্পর্কে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, মূল্যায়ন ও বিভিন্ন দিক তুলে ধরা হবে। এতে বক্তব্য রাখবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার। জাতীয় পার্টির দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে দেশের টেলিভিশন চ্যানেল, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ, প্রচার ও সম্প্রচারের জন্য অনুরোধ জানিয়েছেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাসভবনে (বাড়ি নং-৭, রোড নং-১১৭, গুলশান-২, ঢাকা-১২১২)।

www.dailyamaderchetanaypratidin.com Save as PDF

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

ময়মনসিংহ এলজিইডি কার্যালয়ে ৩% কমিশন বাণিজ্যের তিন মাসেও তদন্ত হয়নি

PhotoCard Icon
Create PhotoCard
30 July 2026

অভা‌বের তা‌ড়ে দুই অবুঝ স‌ন্তানকে রে‌খে গৃহবধূর আত্মহনন: পাশে কেবল বাকরুদ্ধ স্বামী, অনুপস্থিত স্বজনরা

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ উপলক্ষে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন আজ

মোঃ আলী হোসেন মোল্লা ০৯:২৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬