০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​জামপুর ইউপি নির্বাচন: আলোচনায় সাবেক যুবদল নেতা জাকির হোসেন বাবু

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৭:৩৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ১৫৫ সম্পাদক ও প্রকাশক

​নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই এখন একটাই আলোচনা—আগামী দিনে কে হচ্ছেন এই ইউনিয়নের অভিভাবক। বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মুখে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু। স্থানীয় ভোটারদের একাংশ ও তৃণমূলের সাধারণ মানুষের দাবি, জামপুর ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে জাকির হোসেন বাবুর মতো নেতৃত্ব প্রয়োজন। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং বিভিন্ন দুর্যোগ ও দুঃসময়ে সাধারণ মানুষের পাশে থাকার কারণে স্থানীয় পর্যায়ে তার একটি নিজস্ব ভাবমূর্তি তৈরি হয়েছে। সাধারণ ভোটারদের মতে, যিনি জনগণের সুখ-দুঃখে পাশে থাকেন এবং এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবমুখী সমাধান করতে পারেন, তাকেই তারা আগামী দিনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। সেই হিসেবে জাকির হোসেন বাবুকে যোগ্য প্রার্থী মনে করছেন অনেকে। জামপুর ইউনিয়নের কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, শুধু নির্বাচনকে সামনে রেখে নয়, জাকির হোসেন বাবু দীর্ঘদিন ধরেই অত্র এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তার এই জনসম্পৃক্ততাই তাকে সাধারণ মানুষের মাঝে আস্থার প্রতীক হিসেবে দাঁড় করিয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামপুর ইউনিয়নে তৃণমূল পর্যায়ে জাকির হোসেন বাবুর একটি বড় সমর্থক গোষ্ঠী রয়েছে। দলীয় মনোনয়ন বা প্রার্থী ঘোষণার ক্ষেত্রে তৃণমূলের এই জনসমর্থন বড় ভূমিকা রাখতে পারে। তাকে প্রার্থী করা হলে জামপুরের নির্বাচনী সমীকরণে বড় ধরনের প্রভাব পড়বে এবং প্রতিদ্বন্দ্বিতা পূর্ণাঙ্গ রূপ পাবে বলে ধারণা করা হচ্ছে। সার্বিকভাবে, জামপুর ইউনিয়নের সর্বস্তরের সাধারণ ভোটারদের প্রত্যাশা—আসন্ন নির্বাচনে যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে জাকির হোসেন বাবু প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার হাত ধরে অত্র ইউনিয়নে উন্নয়ন ও জনসেবার এক নতুন ধারা সূচিত হবে।

www.dailyamaderchetanaypratidin.com Save as PDF

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

ময়মনসিংহ এলজিইডি কার্যালয়ে ৩% কমিশন বাণিজ্যের তিন মাসেও তদন্ত হয়নি

PhotoCard Icon
Create PhotoCard
30 July 2026

অভা‌বের তা‌ড়ে দুই অবুঝ স‌ন্তানকে রে‌খে গৃহবধূর আত্মহনন: পাশে কেবল বাকরুদ্ধ স্বামী, অনুপস্থিত স্বজনরা

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

​জামপুর ইউপি নির্বাচন: আলোচনায় সাবেক যুবদল নেতা জাকির হোসেন বাবু

মোঃ আলী হোসেন মোল্লা ০৭:৩৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬