১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০১:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ১৭৩ সম্পাদক ও প্রকাশক

মোঃ নাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি :

বরগুনা জেলার তালতলী উপজেলায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে উপজেলার গাববাড়িয়া গ্রামের লোকমান মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ইসমাইল নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ডাকাতির শিকার বাড়ির মালিক ও বরগুনা সদর কৃষি ব্যাংকের এজিএম ওয়াহিদুজ্জামান তুহিন জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টার দিকে ৭-৮ জনের একটি ডাকাত দল গাছ ব্যবহার করে ব্যালকুনিতে উঠে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় তারা তার ফুফাতো ভাই ইসমাইলকে মারধর করে নগদ ৯০ হাজার টাকা এবং প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার সহ মালামাল লুট করে নিয়ে যায়। তিনি আরও জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। ডাকাত দলের সদস্যরা মুখোশ পরিহিত থাকায় তাদের কাউকে শনাক্ত করতে পারেননি বাড়ির লোকজ। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, “সংবাদ পেয়ে শুক্রবার সকালে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি ডাকাতি নাকি চুরি, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১

মোঃ আলী হোসেন মোল্লা ০১:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬