
নিজস্ব প্রতিবে
নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং–৪২৭৮)-এর সাংগঠনিক পদে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট নেতা সকল শ্রমিক ভাই, সংগঠনের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
তিনি বলেন, “আপনাদের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফলেই আমি তৃতীয়বারের মতো এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। এই সম্মান আমার একার নয়; এটি আমাদের সকল শ্রমিক ভাইদের সম্মিলিত অর্জন।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কল্যাণ নিশ্চিতকরণ এবং সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন।
এ সময় তিনি সকল শ্রমিক, নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন, যাতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংগঠন আরও এগিয়ে যেতে পারে এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হয়।
Reporter Name 














