০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎দুমকীতে মাদক বিরোধীতা করায়, যুবককে ছুরিকাহত ও প্রাননাশের হুমকির অভিযোগ

‎মোঃ সজিব সরদার

‎নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে দিনের আলোয় প্রকাশ্যে হামলার অভিযোগ মোঃ রবিউল শিকদার ওরফে ‘হাত কাটা রবিউল’-এর বিরুদ্ধে।

‎মঙ্গলবার(৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা ৯ নং ওয়ার্ডের বাসিন্দা রাসেল হাওলাদার (পিতা: ইদ্রিস হাওলাদার)-এর ওপর চড়াও হয় রবিউল।

‎স্থানীয় সূত্রে জানাযায় , ঘটনার সূত্রপাত মাদক সংক্রান্ত কোনো বিবাদ থেকে হতে পারে। তবে ভুক্তভোগী ও অভিযুক্তের মধ্যে রাজনৈতিক, পারিবারিক বা পূর্বের কোনও বিরোধ নেই।

‎আহত রাসেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেছেন।

‎ভুক্তভোগীর পরিবারের সদস্যরা আহতের সেবাযত্নে ব্যস্ত থাকায় তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অন্যদিকে, অভিযুক্ত রবিউলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন নম্বর মেলেনি।

‎স্থানীয়দের দাবি, ‘হাত কাটা রবিউল’ এলাকায় আগে থেকেই বিতর্কিত নাম। তবে এই হামলার ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সে।

‎এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসেন বলেন, “এখনও কিছু জানি না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • ‎

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

পটুয়াখালীতে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
PhotoCard Icon
Create PhotoCard
28 October 2026

ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

https://dailyalorsomaz.com |
https://www.facebook.com

‎দুমকীতে মাদক বিরোধীতা করায়, যুবককে ছুরিকাহত ও প্রাননাশের হুমকির অভিযোগ

মোঃ আলী হোসেন মোল্লা ০৬:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫