০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর সড়ক দুর্ঘটনায় নিহত ২; আহত ৩

নওগাঁর বদলগাছী উপজেলায় ভটভটি ও সিএনজি (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুইযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার, ১৯ জুন দুপুর ২টায় বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকবনমালি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজন বদলগাছী উপজেলার দিঘীরপাড়ার কার্তিক। তিনি বদলগাছী উপজেলা একটি ছাপাখানায় কাজ করতেন। অন্য জনের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

আহতরা হলেন, সিএনজি চালক বিল্পব হোসেন, সিএনজির যাত্রী আনিসুর রহমান। দুজনেই বদলগাছী উপজেলার বাসিন্দা। অপরজন আক্কেলপুর উপজেলার ভটভটি চালক ইমরান আলী রানা।

স্থানীয়রা জানান, বদলগাছী থেকে ভটভটিতে ধানের তুষ বা গুড়া নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিল। অপরদিকে সিএনজি (অটোরিকশা) জয়পুরহাট থেকে যাত্রী নিয়ে বদলগাছীর দিকে আসছিল। এসময় উপজেলার আধাইপুর ইউনিয়নের চকবনমালি নামক স্থানে ভটভটি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ভটভটি রাস্তার নিচে উল্টে পড়ে যায়। আর সিএনজি দুমড়ে-মুচড়ে যায়।

এসময় সিএনজিতে থাকা সবাই রাস্তায় ছিটকে পড়ে ঘনটাস্থলে দুইজন মারা যায়। আরও তিনজন গুরুতর আহত হলেও তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

বৈরী আবহাওয়ায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হওয়ায় যানবাহন নিয়ন্ত্রণ করতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘বদলগাছী অভিমুখী সিএনজি এবং জয়পুরহাট অভিমুখী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ভটভটির চালকের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।#

www.dailyamaderchetanaypratidin.com Save as PDF

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

ধর্ষণের দাম ৫০ হাজার! ময়মনসিংহের সালিশি প্রহসনে দেশজুড়ে তোলপাড়

PhotoCard Icon
Create PhotoCard
13 June 2026

পরিবেশ রক্ষায় সিংড়ায় শুরু হলো ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

www.dailyamaderchetanaypratidin.com

নওগাঁর সড়ক দুর্ঘটনায় নিহত ২; আহত ৩

মোঃ আলী হোসেন মোল্লা ১২:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫