০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় বিএনপির পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগের অন্তর্গত জেলা, মহানগর ভিত্তিক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ এ জুন বৃহস্পতিবার জেলার বদলগাছী উপজেলা অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক জনাব আমিরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম।

এ ছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মো:নুরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি। জনাব ফখরুল ইসলাম রবিন, সহ-সভাপতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ।
জনাব ফজলে হুদা বাবুল,যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ, সাধারণ ও সভাপতি বদলগাছী উপজেলা বিএনপি।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন,
সব ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকারের বিকল্প নেই। বিচার ও সংস্কারের নামে বছরের পর বছর পার করা যাবে না। নির্বাচন ছাড়া এই সংকটের কোনো সমাধান নেই।

দেশে আজ জবাবদিহিতার অভাব। ক্ষমতায় যাওয়ার জন্যই আমরা রাজনীতি করি, কিন্তু সেটা নিজের ভোগের জন্য নয়—দেশ ও জনগণের জন্য। বিএনপি ক্ষমতায় গেলে দেশ বাঁচবে, অর্থনীতি পুনর্গঠন হবে। জনগণ বিশ্বাস করে বিএনপি সৎ, আর সেই বিশ্বাস ধরে রাখতে হবে
যারা দলীয় পদে থেকে দায়িত্ব পালনে ব্যর্থ, তাদের লিডারশিপ থেকে সরে যেতে হবে। এখন সময় এসেছে সৎ নেতৃত্ব দিয়ে মানুষের আস্থা অর্জনের।”

তিনি আরও বলেন, “শহীদ জিয়ার আদর্শ এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারবে। তারা ক্ষমতায় এলে দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সকল জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী। #

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

৪৭ টি বুলেটের আঘাতের পরও আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হননি রামগঞ্জের সিহাব

PhotoCard Icon
Create PhotoCard
দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
03 August 2026

ময়মনসিংহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে ধর্ষণ: ৫০ হাজারের ‘শালিশি প্রহসন’ ও শূন্য বিচার!

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

নওগাঁয় বিএনপির পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আলী হোসেন মোল্লা ১২:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫