০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা বিভাগের সেবা অব্যাহত

মোঃ মাসুদ খান,স্টাফ রিপোর্টার

পটুয়াখালীতে ঈদুল আযহার দীর্ঘ ছুটিতেও অব্যহত রয়েছে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা নিরবিচ্ছিন্ন সেবা প্রদান অব্যাহত রেখেছেন। জেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, ঈদের লম্বা ছুটিতে দেশের বিভিন্ন সরকারী বেসরকারী, আর্থিক ও সেবামূলক প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে জনসাধারণের সেবা নিশ্চিত করতে পটুয়াখালী জেলার বিভিন্ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে আসা মা, শিশুসহ সাধারণ রোগীদেরকে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। ঈদুল আযহার ছুটির মধ্যে সেবা পেয়ে অনেকটাই খুশি সেবা গ্রহীতারা। জেলার প্রতিটি উপজেলায় ঈদের ছুটিতেও স্বাস্থ্য সেবা চলমান রয়েছে। এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রগুলো চালু রয়েছে।

পটুয়াখালী জেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম ও সহকারী পরিচালক মোঃ সামসুজ্জামান বলেন আমরা ঈদুল আজহার ছুটিতে স্বাস্থ্য সেবা চলমান রেখেছি।বিভিন্ন বয়সী মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে চিকিৎসা নিতে আসছে। তাদেরকে সেবা দিতে পেরে খুব ভালো লাগছে।

পটুয়াখালী পরিবার পরিকল্পনা উপ-পরিচালক আরও বলেন দীর্ঘ ছুটিকালীন সময়ে পরিবার পরিকল্পনা বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক জেলার প্রতিটি উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ০১ টি এমসিডব্লিউসি ইউনিটে প্রসব সেবাসহ জরুরী সেবা দেওয়া হচ্ছে। ঈদুল আযহার ছুটির মধ্যে রোগীরা সেবা পেয়ে অনেক খুশি।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

৪৭ টি বুলেটের আঘাতের পরও আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হননি রামগঞ্জের সিহাব

PhotoCard Icon
Create PhotoCard
দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
03 August 2026

ময়মনসিংহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে ধর্ষণ: ৫০ হাজারের ‘শালিশি প্রহসন’ ও শূন্য বিচার!

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

পটুয়াখালীতে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা বিভাগের সেবা অব্যাহত

মোঃ আলী হোসেন মোল্লা ০৭:১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫