০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর উলানিয়ায় এসিআই’বন্ধু’ ধানের বাম্পার ফলনে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া।

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ১১:১৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৬৫ সম্পাদক ও প্রকাশক

মোঃ মজিবার হাওলাদার (মাসুদ) স্টাফ রিপোর্টার পটুয়াখালী।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়ায় এসিআই সীড কোম্পানির উদ্যোগে উচ্চ ফলনশীল ‘বন্ধু’ ধানের ওপর একজাঁকজমকপূর্ণ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রিটেইলার প্রতিনিধি মোঃ শফিকুল আলম ও পটুয়াখালী টেরিটোরির সিনিয়র মার্কেটিং অফিসার মোঃ ফারুক হোসেন। এসিআই বন্ধু ধানের চমৎকার ফলন দেখে স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

​মাঠ দিবসে উপস্থিত কৃষক ও কৃষি বিশেষজ্ঞরা জানান, এসিআই বন্ধু ধানের ফলন অন্যান্য জাতের তুলনায় অনেক বেশি। এবার উলানিয়া অঞ্চলের প্রদর্শনী মাঠে প্রতি ৩৩ শতাংশে (এক বিঘা) প্রায় ৩৮ মণ ধানের ফলন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট চাষিরা। এই বাম্পার ফলন দেখে এলাকার সাধারণ চাষিদের মুখে হাসির ঝিলিক দেখা গেছে।

​মাঠ দিবসটি পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন এসিআই সীড-এর পটুয়াখালী টেরিটোরির সিনিয়র মার্কেটিং অফিসার মোঃ ফারুক হোসেন। এছাড়া স্থানীয় এলাকার প্রায় ৬০-৬৫ জন আদর্শ কৃষক এই মাঠ দিবসে সক্রিয়ভাবে অংশ নেন। মাঠ দিবসের মূল আলোচনা:

অনুষ্ঠানে এসিআই কোম্পানির উন্নত মানের ধান ও বিভিন্ন জাতের সবজি বীজ চাষাবাদের আধুনিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তবে মূল আকর্ষণ ছিল ‘বন্ধু’ ধান। কম খরচে, রোগবালাইয়ের আক্রমণ এড়িয়ে কীভাবে এই ধান থেকে সর্বোচ্চ ফলন পাওয়া সম্ভব—তা কৃষকদের সামনে তুলে ধরা হয়।

​মাঠ দিবসের আলোচনা ও ধানের চমৎকার ফলন সরাসরি দেখে উপস্থিত চাষিরা অভিভূত হন। আগামী মৌসুমে এই অঞ্চলের সিংহভাগ জমিতে এসিআই ‘বন্ধু’ ধান চাষ করার জন্য তারা গভীর আগ্রহ প্রকাশ করেন।

​এলাকার কৃষকরা জানান, মানসম্মত বীজের অভাবে অনেক সময় তারা কাঙ্ক্ষিত ফলন পান না। তবে এসিআই বন্ধু ধানের এই ফলন তাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। আগামী দিনে এই ধান চাষ করে তারা আরও বেশি লাভবান হতে পারবেন বলে আশা করছেন।

www.dailyamaderchetanaypratidin.com Save as PDF

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

কোনাবাড়ী: বিএনপির দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের অভিযোগ

PhotoCard Icon
Create PhotoCard
01 July 2026

সিরাজদিখানে এশিয়া এজেন্ট ব্যাংকিং শেয়ারের নামে! ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কথিত আঃলীগ নেতা শরিফের বিরুদ্ধে

www.dailyamaderchetanaypratidin.com

পটুয়াখালীর উলানিয়ায় এসিআই’বন্ধু’ ধানের বাম্পার ফলনে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া।

মোঃ আলী হোসেন মোল্লা ১১:১৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬