০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী নিউ মার্কেট চাঁদার দাবীত ইজারাদার খোকন মল্রিক সহ মুরগী ব্যাবসায়ীয়েদের উপর অতর্কিত হামলা ও কুপিয়ে হত্যার চেষ্টা।

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৭:৫৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ১৬৮ সম্পাদক ও প্রকাশক

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী।

পটুয়াখালী শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র নিউ মার্কেটের মুরগি পট্টিতে চাঁদা দাবিকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনায় ইজারাদার খোকন মল্লিকসহ একাধিক মুরগি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

অভিযোগ উঠেছে, বাবুল ও শামীমের নেতৃত্বে ৪-৫ জনের একটি সশস্ত্র চক্র প্রকাশ্যে এ হামলা চালায়। ঘটনায় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রত্যক্ষদর্শী, ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নিউ মার্কেটের মুরগি ব্যবসায়ীদের কাছে অবৈধভাবে চাঁদা দাবি করে আসছিল।

ব্যাবসায়ীদের দাবী তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের ভয়ভীতি, হুমকি ও হামলার শিকার হতে হয়, এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক এ হামলার ঘটনা ঘটে।ব্যবসায়ীদের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মুরগি পট্টিতে প্রবেশ করে ইজারাদার খোকন মল্লিককে লক্ষ্য করে হামলা চালায়।

এ সময় বাধা দিতে গেলে আরও কয়েকজন ব্যবসায়ীকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে; তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন,“দীর্ঘদিন ধরে বাজারে চাঁদাবাজি চলে আসছে।

প্রশাসনের কাছে বহুবার অভিযোগ দিয়েও কার্যকর প্রতিকার পাইনি তারা এখন জীবনের সংকট নিয়ে ব্যবসা করতে হচ্ছে।”প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের প্রশ্ন—জনবহুল বাজার এলাকায় প্রকাশ্যে সশস্ত্র হামলার পরও কেন চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কার্যকর অভিযান দেখা যাচ্ছে না? বাজার সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত জড়িতদের গ্রেফতার করা না হলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে পারে।

ব্যবসায়ীদের দাবি ব্যবসায়ীরা যেন অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার, চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান,বাজার এলাকায় স্থায়ী পুলিশ টহল, নিরাপত্তা ব্যবস্থা,সিসি টিভি সহ প্রশাষনের নজরদারি অতি জরুরি বলে মনে করেছেন।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

পটুয়াখালী নিউ মার্কেট চাঁদার দাবীত ইজারাদার খোকন মল্রিক সহ মুরগী ব্যাবসায়ীয়েদের উপর অতর্কিত হামলা ও কুপিয়ে হত্যার চেষ্টা।

মোঃ আলী হোসেন মোল্লা ০৭:৫৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬