০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে মায়ানমার হতে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ২ কোটি টাকা মূল্যের ২৪ হাজার ৬৩০ কেজি সুপারিসহ ৬ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০১:৪৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ২১২ সম্পাদক ও প্রকাশক

পটুয়াখালী প্রতিনিধি মোঃ মাসুদ খান 

পটুয়াখালীতে মায়ানমার হতে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ২ কোটি টাকা মূল্যের ২৪ হাজার ৬৩০ কেজি সুপারিসহ ৬ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার ১৮ মে ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, পটুয়াখালীর সদর থানাধীন হেতালিয়া বাঁধঘাট সংলগ্ন এলাকায় গত ১৬ মে ২০২৬ শনিবার সকাল ১০ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৪ টি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে হতে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ৯৭ লক্ষ ৪ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ৬৩০ কেজি সুপারিসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত সুপারি, ট্রাক ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, অবৈধ চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

স্বাক্ষরিত/-সাব্বির আলম সুজন লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা বাংলাদেশ কোস্ট গার্ড

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

পটুয়াখালীতে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
PhotoCard Icon
Create PhotoCard
28 October 2026

ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

https://dailyalorsomaz.com |
https://www.facebook.com

পটুয়াখালীতে মায়ানমার হতে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ২ কোটি টাকা মূল্যের ২৪ হাজার ৬৩০ কেজি সুপারিসহ ৬ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

মোঃ আলী হোসেন মোল্লা ০১:৪৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬