১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় জিডি

  • Reporter Name
  • Update Time : ১০:৪১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ১৮ Time View
২৮

নিজস্ব প্রতিবেদক 

​পটুয়াখালীতে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও দেশীয় অস্ত্র দিয়ে খুন-জখম করার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক এ.কে.এম মাহফুজুর রহমান পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করেছেন।

​জিডির বিবরণী থেকে জানা যায়, আজ ১৬ মে ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১:১৫ ঘটিকায় সাংবাদিক এ.কে.এম মাহফুজুর রহমান এবং তাঁর সহকর্মী সাংবাদিক সোহেল সংবাদ সংগ্রহের জন্য পটুয়াখালী সদর থানাধীন মৌকরণ ইউপির দড়িতালুক সংলগ্ন ফকির বাড়িতে উপস্থিত হন।

সেখানে অবস্থানকালে ঘটনার ১নং বিবাদী মজিবর মৃধা (৪৫) [পিতা- মৃত হাশেম মৃধা] ২নং বিবাদী নয়ন (৩০) [পিতা- শাহজাহান মিয়া]-এর মোবাইল নম্বরে কল দিয়ে সাংবাদিক মাহফুজুর রহমানকে কথা বলতে বলেন। মাহফুজুর রহমান ১নং বিবাদীর সাথে ফোনে কথা বলতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এই মর্মে প্রশ্ন তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

আবেদনপত্রটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। জিডিটি তদন্তের জন্য এসআই (নিরস্ত্র) মোঃ হাবিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। কর্তব্যরত ডিউটি অফিসার রীমা আক্তার জিডিটি থানায় তালিকাভুক্ত করেন।

স্থায়ী সুত্রে জানা যায় পটুয়াখালীর দড়িতালুক এলাকার বাসিন্দা মোঃ মজিবর মৃধার বিরুদ্ধে সরকারি খাস জমি দখল, নিয়োগ বাণিজ্য, প্রভাব খাটানো ও ভূমি সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, তফালবাড়িয়া বাজারে সরকারি খাস জমি দখল করে “বিসমিল্লাহ মেডিকেল হল” নামে পাকা ভবন ও কয়েকটি দোকানঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে, যার বৈধ কাগজপত্র নেই বলে দাবি তাদের।

অভিযোগে আরও বলা হয়, মজিবর মৃধার স্ত্রী সুলতানা পারভিন এলাচি দড়িতালুক হাইস্কুলে সহকারী শিক্ষিকা হিসেবে এবং আত্মীয় আবু সাঈদ মৃধা কেরানি পদে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ পান। স্থানীয়দের দাবি, সাবেক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম ও নিয়োগ বাণিজ্য চলে আসছিল।

এছাড়া মজিবর মৃধার ভাগ্নে সদর এসিল্যান্ড কার্যালয়ের নাজির হওয়ায় ভূমির রেকর্ড পরিবর্তনসহ বিভিন্ন অনিয়মে প্রভাব বিস্তারের অভিযোগও করেন এলাকাবাসী। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরবাড়ি এলাকার জমির ওপর দিয়ে ব্যক্তিগত সুবিধার্থে রাস্তা নির্মাণ নিয়েও বিরোধ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে সরকারি বরাদ্দ এনে ওই রাস্তা নির্মাণ করা হয় এবং ভুক্তভোগীরা ভয়ে থানায় অভিযোগ করতে পারেননি।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগগুলো অস্বীকার করা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md.Alihossain Molla

Popular Post

সিলেট ও জগন্নাথপুরে যুবলীগ নেতা শিবলুর ত্রাসের রাজত্ব গ্রেপ্তার না হওয়ায় জনমনে আতঙ্ক

পটুয়াখালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় জিডি

Update Time : ১০:৪১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬