০৬:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী ভার্সিটিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল।।

জাকির হোসেন হাওলাদার। দুমকী প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর (রবিবার) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেতৃত্বের প্রতীক।

দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।” তিনি উপস্থিত সবাইকে খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আবদুল কুদ্দুস।

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ইউট্যাব, জিয়া পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।#

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

পটুয়াখালী ভার্সিটিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল।।

মোঃ আলী হোসেন মোল্লা ০১:২৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫