১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ার জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজিখালী গ্রামে ফাতেমা বেগম নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তার স্বামী মোঃ মিজানুর তালুকদারের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ফাতেমা বেগমের স্বামী মোঃ মিজানুর তালুকদার দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন। এলাকাবাসীর দাবি, তিনি দ্বিতীয় বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন এবং এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল।
মৃত ফাতেমা বেগমের ভাই সুজন মল্লিক সাংবাদিকদের জানান, ঘটনার দিন সকালে মিজানুর তালুকদার তাদের ফোন করে বলেন যে ফাতেমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর আবার ফোন দিয়ে জানান, ফাতেমাকে পাওয়া গেছে এবং তিনি ঘুমিয়ে আছেন।
এরপর বিকেল আনুমানিক ৫টার দিকে মিজানুর তালুকদার সুজন মল্লিককে ফোন করে জানান, ফাতেমা অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত ঘটনাস্থলে আসতে বলেন। খবর পেয়ে সুজন মল্লিক ও তার ভাই ঘটনাস্থলে ছুটে যান।
সুজন মল্লিক আরও বলেন, বিষয়টি তারা ফাতেমার বড় ছেলেকে জানালে তিনি বলেন, “আমার মায়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি তাকে হত্যা করা হয়েছে, যেভাবেই হোক প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে।”
পরে আনুমানিক এক থেকে দেড় ঘণ্টা পর ফাতেমার বড় ছেলে তার মামা সুজন মল্লিককে ফোন করে বলেন, “আপনাদের কিছু করতে হবে না। আমি আসছি, এরপর যা করার আমিই করব।”
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

পরকীয়ার জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

মোঃ আলী হোসেন মোল্লা ০৬:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬