০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ রক্ষায় সিংড়ায় শুরু হলো ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

  • Reporter Name
  • Update Time : ০৬:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ২৫ Time View

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে নাটোরের সিংড়ায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে সিংড়ার দমদমা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি মিলন হোসেন মাস্টার, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেটসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক বনায়নের প্রতিনিধি, পরিবেশকর্মী ও গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের গৃহীত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও বলেন, সিংড়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কপথ ও অন্যান্য স্থানে এ কর্মসূচির আওতায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে।

www.dailyamaderchetanaypratidin.com Save as PDF

Share this news as a Photo Card

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md.Alihossain Molla

Popular Post

​জামপুর ইউপি নির্বাচন: আলোচনায় সাবেক যুবদল নেতা জাকির হোসেন বাবু

PhotoCard Icon
Create PhotoCard
13 June 2026

ডেঙ্গু মশার উপদ্রব কমাতে বদরপুর ও মৌকরন ইউনিয়ন পরিষদ কর্তৃক যৌথ উদ্দ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com

পরিবেশ রক্ষায় সিংড়ায় শুরু হলো ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

Update Time : ০৬:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬