০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০১:২১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২৫ সম্পাদক ও প্রকাশক

The damaged front section of an auto rickshaw following an incident.

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ায় নন্দনপুর কে.টি.এস. আয়শা খাতুন হাই স্কুলের গেটের সামনে সড়ক দুর্ঘটনায় ১জন সিএনজি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। নিহত সিএনজি চালক মাধপুর এলাকার ইকরাম আলীর ছেলে আব্দুল্লাহ্ (৪৫)।সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সাঁথিয়ার নন্দনপুর-খানমামুদপুর ইছামতী নদীর উপর ব্রিজ নির্মাণ চলমান থাকায় ব্রিজের কাজের মালামাল আনলোড করার জন্য একটি ১০ চাকার লড়ি রাস্তার পাশে পার্কিং করা ছিলো। এমন অবস্থায় সড়কে যাতায়াতের জায়গা সংকোচিত হওয়ায় মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি সবুজ সিএনজির সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা হলুদ রঙের একটি পিকআপ ভ্যান সিএনজিকে ধাক্কা দিলে তাৎক্ষণিক এ দুর্ঘটনা ঘটে। এ সময় ৫/৬ জন আহত হন। সিএনজি চালককে সাঁথিয়া হসপিটালে নেয়ার পর রুগীর অবস্থা গুরুতর দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সিএনজি চালক আব্দুল্লাহকে পাবনা জেনারেল হাসপাতাল নেওয়ার পথেই মৃত্যুবরণ করেন। আহতদের বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

PhotoCard Icon
Create PhotoCard
দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
12 August 2026

ঝালকাঠি সহকারি শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে ২ কোটি ১৫ লাখ টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ ৬ লক্ষ টাকা ঘুষের বিনিময় পরিক্ষায় উত্তীর্ন

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

মোঃ আলী হোসেন মোল্লা ০১:২১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬