০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৭:৫৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ১১ সম্পাদক ও প্রকাশক

Police officers with three suspects arrested in connection with a narcotics seizure.

মোঃ আলী হোসেন নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর রেললাইনের পশ্চিম পাশে নুরে আলম ছিদ্দিকের টিনসেট বাড়ির সামনের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার পায়াতলী এলাকার সালেহা বেগম (৪০), নারায়ণগঞ্জ সদর থানার খানপুর কলেজ রোড এলাকার সাহেদ কাদের (২১) এবং জামালপুরের সরিষাবাড়ী থানার নান্দিনা এলাকার মো. সুজন (১৯)। পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল নারায়ণগঞ্জের নেতৃত্বে এসআই (নিঃ) রফিক (বিপিএম) ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেফতার তিনজনের কাছ থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিদের পিসিপিআর যাচাই করে প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

PhotoCard Icon
Create PhotoCard
দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
20 August 2026

উখিয়ায় ৬৪ বিজিবির পৃথক অভিযানে বিয়ার ও ইয়াবাসহ দুইজন আটক

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

মোঃ আলী হোসেন মোল্লা ০৭:৫৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬