০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বদরপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ১০:১৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ১৯৮ সম্পাদক ও প্রকাশক

মো: মেহেদী হাসান (বাচ্চু) বরিশাল ব্যুরো :

পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলর ২ নং বদরপুর ইউনিয়নে-দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। চাল পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। রবিবার (২৪ মে) সকাল ১০টায় বদরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ভিজিএফ কর্মসূচির আওতায় পটুয়াখালী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচালিত এ কর্মসূচিতে বদরপুর ইউনিয়নের ১ হাজার ৪ শত ২৬ জন নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়। ট্যাগ অফিসার মোঃ মিজানুর রহমান একাডেমিক সুপার ভাইজানের উপস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিজন উপকারভোগীকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। চাল বিতরণ কার্যক্রমকে ঘিরে সকাল থেকেই ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ঈদ উপলক্ষে ভিজিএফের চাল পেয়ে খুশি প্রকাশ করেন এলাকার নিম্ন আয়ের সাধারণ মানুষ। এ সময় উপস্থিত ছিলেন বদরপুর ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল হোসাইন হাওলাদার, ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও মোঃ ফারুক হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর,এবং বদরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রিপন চন্দ্র শীল প্রমুখ।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

পটুয়াখালীতে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
PhotoCard Icon
Create PhotoCard
28 October 2026

ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

https://dailyalorsomaz.com |
https://www.facebook.com

বদরপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।

মোঃ আলী হোসেন মোল্লা ১০:১৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬