১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক আটক

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৬:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৯ সম্পাদক ও প্রকাশক

Benapole Port Police officers with a suspect and seized weapons following a recent operation.

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি:

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক অস্ত্রধারীকে আটক করা হয়েছে। রোববার (৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় এলাকা থেকে অস্ত্রধারী কে আটক করা হয়। আটককৃত আসামি মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেনের দিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। বেনাপোল পোর্ট থানার এসআই সুজাতউদ্দৌলাহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযানে নেতৃত্বদেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান দলটি বেনাপোল-যশোর মহাসড়কের দক্ষিণ পার্শ্বে দিঘীরপাড় গ্রামস্থ মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের কাছে জনৈক কবির হোসেনের হার্ডওয়্যারের দোকানের সামনে অবস্থান নেয়। সেখান থেকেই সন্দেহভাজন হিসেবে মফিজুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও চৌদ্দ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানিয়েছেন, তার বিরুদ্ধে ইতিপূর্বে ৩টি মাদক ও ১টি সিআরসহ ৪টি মাদক ও ১টি সিআরসহ ৪টি মামলা রয়েছে।#

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

ফতুল্লায় বলাৎকারের অভিযোগ ঘিরে উত্তেজনা, থানায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

PhotoCard Icon
Create PhotoCard
দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
05 August 2026

পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মনির খানের মৃত্যুতে শোক

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক আটক

মোঃ আলী হোসেন মোল্লা ০৬:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬