০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারী বৃষ্টিতে ছেপটখালীর একমাত্র সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে এলাকাবাসী

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ১২:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১৪৩ সম্পাদক ও প্রকাশক

Heavy rainfall has caused significant damage to the road at Cheptakhali, disrupting local transportation.

নজরুল ইসলাম নিজস্ব সংবাদদাতাঃ

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছেপটখালী এলাকায় টানা ভারী বৃষ্টিতে একমাত্র চলাচলের সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে এলাকাবাসী চরম দুর্ভোগের মুখে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, সড়কটি ভেঙে যাওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে ঘুনিঝাড় আশ্রয়কেন্দ্রে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে। দৈনন্দিন কাজে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসী জানান, দ্রুত সড়কটি সংস্কার করা না হলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়তে পারে। এ অবস্থায় জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে উখিয়া উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত সড়কটি জরুরি ভিত্তিতে মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

ভারী বৃষ্টিতে ছেপটখালীর একমাত্র সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে এলাকাবাসী

মোঃ আলী হোসেন মোল্লা ১২:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬