
মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলায় মাঘান ইউনিয়নে চত্রমপুর গ্রামে জীবন চন্দ্র তালুকদারের মেয়ে রুনারানী তালুকদার বিষ পান করে আত্মহত্যার করেছে। জানাযায়, স্বামীর বিরুদ্ধে যৌথকের মামলাটি দায়ের করার পর থেকে বাবার বাড়ি চত্রমপুরে আশ্রয় নেন রুনা রানী তালুকদার । স্বামী দ্বিতীয় বিয়ে করার সংবাদ ২০ আগস্ট শুনে হতবাগ হয়ে পড়েন। ২১ আগষ্ঠ ভোরে ঘুমের ওষধ সেবন করলে পরিবারের সদস্যরা ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যায়। ২২ আগস্ট শনিবার ভোররাতে ময়মনসিংহ হাসপাতালে মারা যায়। পাষান্ড স্বামী খালিয়াজুরী উপজেলার পাতরা গ্রামের আন্দন বিশ্বাসের ছেলে বিশ্বজিৎ বিশ্বাস।সে উপজেলার চত্রমপুর গ্রামে বিয়ে করে সংসার চালিয়ে যাচ্ছিলেন। নিহতের বড় ভাই, অসিম তালুকদার বলেন,গত ২০ আগস্ট ঘুমের ওষধ সেবন করার আমরা প্রথমে তাড়াইল হাসপাতালে পরে কিশোরগঞ্জ নিয়ে গেলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নিলে রুনা রানী তালুকদার ২২ আগস্ট ভোররাতে ময়মনসিংহ হাসপাতালে মারা যায়। মামলা ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,আমরা পূর্বে আদালতে মামলা করেছি। আমরা পরিবারের সদস্যারা আলোচনা করে অবশ্যই মামলা করব। মদন থানার তদন্ত কর্মকর্তা অসিম কুমার, জানান,এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 



















