০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ জেলা প্রশাসন, পটুয়াখালী

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৫:০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৪৭ সম্পাদক ও প্রকাশক

মোঃ আলী হোসেন মোল্লা নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করেছে জেলা প্রশাসন, পটুয়াখালী। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ সময় জেলা প্রেসক্লাব পটুয়াখালী-এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ ও সাংগঠনিক সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ সকল সাংবাদিকবৃন্দ ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের ফলেই আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। এই দিবস আমাদের জাতীয় চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহান একুশে ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছে—মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ সংগ্রামই পারে জাতিকে সামনে এগিয়ে নিতে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ জেলা প্রশাসন, পটুয়াখালী

মোঃ আলী হোসেন মোল্লা ০৫:০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬