০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক উদ্ধারে জাতীয় স্বীকৃতি: দেশসেরা ময়মনসিংহ জেলা পুলিশ

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৪:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ২৪৭ সম্পাদক ও প্রকাশক

মামুনুর রশীদ মামুন:

মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশ সপ্তাহ-২০২৬ এ “ক” গ্রুপে দেশের সেরা জেলার মর্যাদা অর্জন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। এ কৃতিত্বের জন্য বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির-এর হাত থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

গত ১২ মে ২০২৬ মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠ-এ আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। সারাদেশে পরিচালিত মাদকবিরোধী অভিযান,উদ্ধার কার্যক্রম এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকার মূল্যায়নের ভিত্তিতে ময়মনসিংহ জেলা পুলিশ এ স্বীকৃতি অর্জন করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ময়মনসিংহ জেলায় মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান, চিহ্নিত স্পট নজরদারি, বিশেষ অভিযান পরিচালনা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সক্রিয় ও সমন্বিত ভূমিকা পালন করে আসছে। এর ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধারের পাশাপাশি অপরাধ দমন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

বিশেষ করে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান দায়িত্ব গ্রহণের পর থেকে পেশাদারিত্ব,জবাবদিহিতা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতে,মাদক,সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে তাঁর নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক পদক্ষেপ সাধারণ জনগণের মধ্যে আস্থা ও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ময়মনসিংহ জেলা পুলিশের এ অর্জনে জেলার বিভিন্ন মহল সন্তোষ প্রকাশ করেছে। সচেতন নাগরিকদের অভিমত, এ ধরনের জাতীয় স্বীকৃতি শুধু একটি জেলার গৌরব নয়, বরং জননিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বশীল পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহিত করবে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

মাদক উদ্ধারে জাতীয় স্বীকৃতি: দেশসেরা ময়মনসিংহ জেলা পুলিশ

মোঃ আলী হোসেন মোল্লা ০৪:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬