০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে ১,১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ ট্রাক ও সিএনজি

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৯:০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ১১১ সম্পাদক ও প্রকাশক

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১,১০৭ বোতল ফেনসিডিলের বিকল্প নিষিদ্ধ ESKUF (এসকাফ) সিরাপ, একটি ট্রাক ও একটি সিএনজিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

বুধবার (৮ জুলাই ২০২৬) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকার মটের ঘাট থেকে উপজেলা গামী সড়কের শিবগঞ্জ বোর্ডিংয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিন-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আলিমুজ্জামান-এর নেতৃত্বে থানার একটি চৌকস আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মো. ফারুক আহমেদ (৪০)। তিনি রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার মৃত শামছুদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ১,১০৭ বোতল ESKUF সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। রূপগঞ্জ থানা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।”

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

রূপগঞ্জে ১,১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ ট্রাক ও সিএনজি

মোঃ আলী হোসেন মোল্লা ০৯:০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬