০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

  • এস এম আশরাফুল ইসলাম
  • মোঃ আলী হোসেন মোল্লা ১০:০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৫৭২ সম্পাদক ও প্রকাশক

বেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ইসমাইল হোসেন (৪৪) এবং হাসেম আলী (৩৫) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) রাতে নালিতাবাড়ী উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার পাহাড়ি এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করতে গত সোমবার (২৬ মে) পরিদর্শনে আসেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। ফেরার পথে নালিতাবাড়ীর দাওধারা এলাকায় তার গাড়িবহরের পেছনে থাকা সাংবাদিকদের উপর কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি হামলা চালায়। এতে এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ, ইন্ডিপেন্ডেন্ট টিভির মেরাজ উদ্দিন, সময় টিভির চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলামসহ ৬ জন সাংবাদিক আহত হয়।

এ ঘটনায় এখন টিভি ও বাসস-এর শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন।

বিষয়টিকে গুরুত্ব দিয়ে রাতেই অভিযান চালিয়ে দাওধারা এলাকা থেকে মৃত আব্দুল মালেকের ছেলে ইসমাইল হোসেন এবং কাটাবাড়ী এলাকা থেকে বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

শেরপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

মোঃ আলী হোসেন মোল্লা ১০:০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫