০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে মশা নির্মূল কর্মসূচি পালিত তাঁতখানা রোড, ৮ নম্বর ওয়ার্ড, সৈয়দ পাড়

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৬:৫২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৩ সম্পাদক ও প্রকাশক

Local volunteers and officials conducting a mosquito control program in Siddhirganj.

মোঃ আলী হোসেন নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে মশা নির্মূল কর্মসূচি পালন করা হয়েছে। তাঁতখানা রোডের ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দ পাড়া এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য মোঃ আবুল বাশার বাদশা। এ সময় মোঃ আবুল বাশার বাদশা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে মশা নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মোঃ সোলায়মান মাদবর, মোঃ কানন, মোঃ শফি, মোঃ জামাল, মোঃ স্বাধীন ও মোঃ কেরামত আলীসহ** তিনটি মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে মশা নির্মূল ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

PhotoCard Icon
Create PhotoCard
দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
20 August 2026

উখিয়ায় ৬৪ বিজিবির পৃথক অভিযানে বিয়ার ও ইয়াবাসহ দুইজন আটক

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

সিদ্ধিরগঞ্জে মশা নির্মূল কর্মসূচি পালিত তাঁতখানা রোড, ৮ নম্বর ওয়ার্ড, সৈয়দ পাড়

মোঃ আলী হোসেন মোল্লা ০৬:৫২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬