০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বদেশে ফিরলেন কবি জিয়াউদ্দিন জেইন, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৭:০০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ২৫৮ সম্পাদক ও প্রকাশক

অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির পরিচালক ও স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদের প্রতিষ্ঠাতা জনপ্রিয় কবি, গীতিকার ও সংগঠক জিয়াউদ্দিন জেইন দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন।

শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৬ টায় সৌদি আরব থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।

এসময় কবি, সাহিত্যিক ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির উপদেষ্টা কবি ও নাট্যকার মোসলেহ্ উদ্দিন, সভাপতি কবি ডা. আব্দুল হাকিম, প্রধান সমন্বয়ক কবি ও সাংবাদিক মো. বেল্লাল হাওলাদার ও সদস্য কবি নাহিদ সুলতানা নীপা উপস্থিত ছিলেন।

সেখান থেকে সরাসরি রাজধানীর হোটেল একুশেতে অনুষ্ঠিত হয় এক চা-চক্র ও সাহিত্য আড্ডা। উষ্ণ অভ্যর্থনার সেই মুহূর্তে জিয়াউদ্দিন জেইনের দেশে আগমনকে কেন্দ্র করে আগামীতে একটি সাহিত্যিকদের মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কবি জিয়াউদ্দিন জেইন কবি-সাহিত্যিকদের শুভেচ্ছায় সিক্ত হয়ে বলেন, ‘দেশে ফিরে যেন প্রাণ ফিরে পেয়েছি। এতদিন দূরে থেকেও সাহিত্যসঙ্গীদের সাথে হৃদয়ের বন্ধন কখনও শিথিল হয়নি। এই ফুলেল ভালোবাসা আমার পরবর্তী সাহিত্য-সংগ্রামকে আরও বেগবান করবে। নিজেকে সম্পূর্ণভাবে সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবায় নিয়োজিত করতে চাই।’

সংগঠনের প্রধান সমন্বয়ক কবিবেল্লাল হাওলাদার বলেন, ‘জিয়াউদ্দিন জেইন শুধু একজন কবিই নন, তিনি আমাদের অনলাইন সাহিত্য পরিবারের প্রেরণার বাতিঘর। তাঁর নেতৃত্বে আমাদের সংগঠনের সাহিত্য-সাংগঠনিক কার্যক্রম অন্যন্য উচ্চতায় পৌঁছেছে। দেশে তাঁর আগমন আমাদের জন্য বড় আনন্দ ও অনুপ্রেরণার।’

কবি ও সংগঠক জিয়াউদ্দিন জেইন ফেনী জেলার কৃতিসন্তান। দীর্ঘ প্রায় ১৬ বছর পর প্রবাসজীবনে তিনি শুধু একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে নয়, বরং বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চায় এক অনন্য নাম হয়ে উঠেছেন। সাহিত্য ও সংগঠনের প্রতি গভীর ভালোবাসা থেকে প্রবাসে থেকেও বহু সাহিত্যিককে একত্রিত করে গড়ে তুলেছেন সাহিত্যচর্চার প্ল্যাটফর্ম। তাঁর এই আগমন দেশের সাহিত্য অঙ্গনে নতুন উৎসাহ ও প্রাণের সঞ্চার করেছে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

৪৭ টি বুলেটের আঘাতের পরও আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হননি রামগঞ্জের সিহাব

PhotoCard Icon
Create PhotoCard
দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
03 August 2026

ময়মনসিংহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে ধর্ষণ: ৫০ হাজারের ‘শালিশি প্রহসন’ ও শূন্য বিচার!

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

স্বদেশে ফিরলেন কবি জিয়াউদ্দিন জেইন, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

মোঃ আলী হোসেন মোল্লা ০৭:০০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫