০৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ধনবাড়ীতে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ ​

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৭:১৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৩০৯ সম্পাদক ও প্রকাশক

মোঃ দেলোয়ার হোসেন সরকার ডিস্ট্রিক্ট ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল

টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ধনবাড়ী উপজেলা ও গোপালপুর উপজেলা দলের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত কোনো দলই জালের দেখা পায়নি। ফলে নির্ধারিত সময় শেষে ০-০ গোলের সমতায় মাঠ ছাড়ে দুই দল।

খেলা দেখতে বিকেল থেকেই মাঠে ভিড় করেন বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ। দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে ধনবাড়ী সরকারি কলেজ মাঠ পরিণত হয় এক উৎসবমুখর ক্রীড়াঙ্গনে। ধনবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ম্যাচে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজ দিল-আফরোজ, ধনবাড়ী থানার অফিসার ইন-চার্জ নুরুস সালাম সিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. এনামুল হক (ভিপি)উপজেলা বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম (মুন্সি)
পৌর বিএনপির সভাপতি এস. এম. এ. ছোবহান ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বপনসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং বিপুলসংখ্যক দর্শক। অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ ও শৃঙ্খলাবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে ক্রীড়ার প্রসার এবং নতুন প্রতিভা বিকাশে এ ধরনের টুর্নামেন্ট ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারিখ ১৩-৭-২৬

You must be logged in to leave a review.

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
PhotoCard Icon
Create PhotoCard
11 November 2026

বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, সভাপতি পদে ছাতা মার্কায় ভোট চাইলেন জিয়াউর হাকীম বাবু আকন

https://dailyalorsomaz.com |
https://www.facebook.com

চলতি বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ধনবাড়ীতে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ ​

মোঃ আলী হোসেন মোল্লা ০৭:১৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬